বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

 

বিএনপি’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মহানগরগুলোর থানায় থানায় চাল, ডাল, তেল, আটা, লবন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবী বাস্তবায়ন ও নেতাকর্মীদের হত্যাসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কামরাঙ্গীরচর বিএনপি নেতা রাকিব, খিলগাঁও থানা বিএনপি নেতা হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, বিএনপি কর্মী মোঃ সুলতান হোসেন, জাহাঙ্গীর বিশ^াসকে গ্রেফতার এবং ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র পদযাত্রায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় মিডিয়া সেলের আহবায়ক জহিরউদ্দিন স্বপনের গাড়ীতে হামলা, ভাংচুর, বিএনপি’র সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার গাড়ী ভাংচুর, মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফার বাসভবনে হামলা, ভাংচুর, ২৫ জনের অধিক নেতাকর্মীকে আহত করা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আইন শৃৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচন এবং ৩০ ডিসেম্বর ২০১৮ সালে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দীর্ঘকাল দেশে স্বৈরাচারী শাসন বলবৎ রেখেছে। তিনি বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন কারাগারে পরিণত হয়েছে। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা হচ্ছে, গ্রেফতার করে কারান্তরীণ রাখা হচ্ছে। আজ শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও আহত করার ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণকে বজ্রকঠিন শপথ নিতে হবে।
বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর অভিনন্দন—
দেশব্যাপী সকল মহানগরীতে অনুষ্ঠিত আজকের পদযাত্রা কর্মসূচি সফল করায় সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ