বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন: নানক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন: নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির নেতার ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যেকোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাদেরকে দেশের গণতান্ত্রিক রাজনীতি পন্থায় আসতে হবে। তা না হলে ভুল সিদ্ধান্তের কারনে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে নানক বলেন,আপনারা দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশমত রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনও আছে এবং থাকবে।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক এমপি প্রথমে মোহাম্মদপুরের আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফ এর উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টার এ ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া ৩৩ নং ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোঃপুর টাউন হল এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে তিনি সাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরে তিনি আগারগাঁও এ ২৮ নং ওয়ার্ড এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ