বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও এলাকায় মশক নিধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ২৫ নং ওয়ার্ড তেজগাঁও থানা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে আবারো ষড়যন্ত্র করছে। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।

নীরব বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।

আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, যিনি সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপি নেতা ওয়াহিদ রেনু, তেজগাঁও থানা বিএনপি নেতা রতনসহ নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ