বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে: মামুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে: মামুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে শ্রমিকেরা তাদের সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ শ্রমিকরা পরিশ্রম করে তার ন্যায্য অধিকার পায়নি। সারা দেশের শ্রমিকরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে অনেক নেতাকর্মী নিহত, জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে। বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষার দল, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।

শুক্রবার (২ মে) বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দল নেতা আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, সাদিকুর রহমান হীরা আনোয়ার হোসেন শাহীন, জনি, জেলা বিএনপি নেতা সফিউর রহমান সফি, আহসানুজ্জামান রুমেল, সজিব খান, শাহ মাসুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ