বিএনপি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় : সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় : সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, সম্প্রীতির সেই বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আব্দুস সালাম বলেন, আমরা এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। এখানে আমরা সবাই সমান। আমরা সবাই বাংলাদেশি। আমরা কারও সঙ্গে কারোর বিভেদ করি না। আমরা সৌহার্দ্যপূর্ণ, সহমর্মিতাপূর্ণ ও সহযোগিতামূলক বাংলাদেশ চাই।

তিনি মোহাম্মদপুরের শ্রী শ্রী দুর্গা মন্দির, বাঁশবাড়ি পূজামণ্ডপ এবং রায়েরবাজারে শ্রী শ্রী মহাপ্রভু এখম মন্দির, শ্রী শ্রী পুলপাড় কালী মন্দির ও শ্রী শ্রী ঋষিপাড়া পঞ্চায়েত মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান, আদাবর থানা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সোহেল রহমান, হাজী ইউসুফ, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ