বিএনপি হত্যার রাজনীতি করে: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি হত্যার রাজনীতি করে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হত্যার রাজনীতি করে। ওনারা আসলে সংঘাতময় রাজনীতিটা করে। সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতেও বিএনপি তাদের কর্মীদের তারাই মারবে। সেগুলো আমাদের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে, পুলিশের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে।

তিনি বলেন, ২০০৬, ৭, ৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে। ২০০৮ সালে দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভাগ্যের এমনই নির্মম পরিহাস বিএনপি ২৯টি আসন পেয়েছে। ৩০টি আসনও পায়নি। ভবিষ্যতে যে নির্বাচন হবে আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা বিএনপি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। তবে এই স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ