বিএনপি হলো একটি গণতান্ত্রিক-গণ মানুষের দল: জয়নুল আবেদীন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি হলো একটি গণতান্ত্রিক-গণ মানুষের দল: জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৭, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিজ্ঞ আইনজীবী এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, বিএনপি কোন সন্ত্রাসী দল নয়, বিএনপি হলো একটি গণতান্ত্রিক দল ও গণ মানুষের দল।

রবিবার (৭ এপ্রিল) বিকালে অশিনী কুমার টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল জেলা যুবদল (দক্ষিণ) এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠানের পূর্বে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত ২৮ ই জানুয়ারী এই সরকার একটি ক্রাকট ডাউন সৃষ্টি করেছিল যাতে বিএনপি নির্বাচনে না আসে। তারা চায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ গ্রহণ করুক, তারা কখনো চাই নাই। আমরা যতই বলি ততই তারা বিভিন্নভাবে রাজনীতিকে উল্টাভাবে সন্ত্রাসীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা আগেও বলেছি এখনও বলি বিএনপি কোন সন্ত্রাসী দল নয়।

ফারুক বলেন, শাসকদল গত ৭ই জানুয়ারী নির্বাচন করেছে সেই নির্বাচনে বাংলাদেশের ৯০% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে কোন ভোট দেয় নাই। এই বরিশালের ৯৫% ভাগ মানুষ ভোট দেয় নাই।

এ্যাড. জয়নুল আবেদিন আরো বলেন, আজকের যুবদল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান যুবদল সৃষ্টির সময় বলেছিলেন এই যুবদল হবে এদেশের প্রাণ শক্তি।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সকলের কাছে দোয়া কামনা করেন।

বরিশাল জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, হাফিজ খান বাবলু ও নুরুল আমীন কয়েসের সঞ্চলনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা দক্ষিণ বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদল সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

এসময় কেন্দ্রীয় যুবদল সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী সহ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে ২৮ই অক্টোবরের পর থেকে পর্যায়ক্রমে আন্দোলনের সময় বর্তমান সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ কর্তৃক আটক ও মিথ্যা মামলায় গ্রেফতারকৃর্ত ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের প্রধান অতিথি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ