বিএনপি ১৭ বছরে যা বলেছে, জাতিসঙ্ঘের প্রতিবেদনে সেটাই উঠে এসেছে : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ১৭ বছরে যা বলেছে, জাতিসঙ্ঘের প্রতিবেদনে সেটাই উঠে এসেছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, আজ সেটাই জাতিসঙ্ঘের প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. জাহিদ বলেন, আজ জাতিসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলে সেটিই সত্য। আল জাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে, তা সত্য।

বিএনপি সত্যের ওপর কথা বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সত্যের ওপর কথা বলে, এ কথা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসঙ্ঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই নেই।

ডা. জাহিদ বলেন, স্বৈরাচারী হাসিনা বার বার বলতেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে, প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয়ের দেশ করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের ওপর পাঁচ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে।

তিনি বলেন, স্বৈরাচারের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে। দলীয়করণ করতে করতে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কাজ করতে পারছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। দিনের ভোট রাতে হয়। নির্বাচনে জনগণ ভোট দেয়ার স্বাধীনতা হারিয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, ব্যাংকের আট শ’ কোটি টাকা চুরি হয়ে গেলো। কেউ জানে না। সাগর-রুনির প্রতিবেদন ১১৬ বার পিছিয়েছে। এখন প্রমাণিত হচ্ছে, শেখ হাসিনা নিজে বাঁচতে তাদের খুন করিয়েছে। এসব কথা আগে মানুষ বিশ্বাস করেনি। কিন্তু সত্যের যে ঘণ্টা, সেটা তো বাজবেই।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কারা ঘটিয়েছে? সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কমিট গঠন করে দেয়া হয়েছে উল্লেখ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গঠিত কমিটি জানাবে কারা সেখানে ঘটনা ঘটিয়েছে। কারা আগে উসকানি দিয়েছিল। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ঐক্য চাই। আমরা স্বৈরাচারের দোসরদের বিচার চাই। যাদের হাতে এখনো মানুষ হত্যার রক্ত লেগে আছে, তাদের বিচার করতে হবে।

বিএনপির ওপর বার বার জুলুম নির্যাতন হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভয় পাওয়ার কিছুই নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ দল আন্দোলন, সংগ্রাম ও প্রতিকূলতার মাঝে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা জানে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুল্লাহ খান জুনায়েদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্মসম্পাদক পারভেজ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ