বিএফইউজে নির্বাচনে গাজী-গণি পরিষদের জয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএফইউজে নির্বাচনে গাজী-গণি পরিষদের জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে দুই প্যানেলে সর্বমোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল হল এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ। ওই প্যানেলের কেউ নির্বাচনে জয় লাভ করতে পারেননি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সারাদিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে ভোট প্রদান করেন সারাদেশ থেকে আগত ৩৭৩ জন কাউন্সিলর। এতে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী, সহ-সভাপতি পদে একেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার।

মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব পদে বাছির জামাল, এহতেশামুল হক শাওন ও ড. সাদিকুল ইসলাম স্বপন। কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক পদে মো. আবু বকর, প্রচার সম্পাদক পদে মো. শাহজাহান সাজু নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে মো. মোদাব্বের হোসেন, শাহীন হাসনাত, ম. হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক বাচ্চু, অপর্না রায় ও মুহাম্মদ আবু হানিফ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ