বিকেএমইএ’র সভাপতি হাতেম স্বৈরাচারী শেখ হাসিনার প্রধান দোসর : গিয়াসউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিকেএমইএ’র সভাপতি হাতেম স্বৈরাচারী শেখ হাসিনার প্রধান দোসর : গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সিদ্ধিরগঞ্জে ১৬ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখানে বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে। সিটি কপোরেশনের এলাকায় সিদ্ধিরগঞ্জে দশটি ওয়ার্ড ছিল, এই দশটি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর ছিল গডফাদারের লোক। তারা নিজেরাও সন্ত্রাসী ও লুটেরা। এই সিদ্ধিরগঞ্জ এলাকায় এমন কোন অপকর্ম নাই যা তারা করেনা। বিএনপি যে ইপিজেড উপহার দিয়েছিল, সেখানের ভরপুর ব্যবসা বাণিজ্য দখল করে তারা ত্রাশ সৃষ্টি করেছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এম ডবিøউ স্কুল এন্ড কলেজের প্রাঙ্গনে মাদক-চাদাবাজী-সন্ত্রাস রোধে জনসভায় করে জেলা বিএনপি। এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বিকেএমইএ প্রসঙ্গে তিনি বলেন, ওয়ান ইলেভেনের আহŸান যে ব্যবসায় সংগঠন করেছিল, সেই সংগঠনের নেতৃবৃন্দরাই এদের সাহায্য করেছে। ওসমান পরিবারের সাথে সমস্ত মিটিং মিছিলে ছিল। আজ তারা ভিন্ন বেসে সমাজে আসতে চায় এতটা সহজ নয়। অনেকদিন খেলাধুলা করেছেন কিন্তু এখন বিপ্লব হয়েছে, এখন খেলাধুলা করতে এসে লাফ দিলে কারো দরকার হবে না আপনার হাড়গোড় ভেঙ্গে যাবে। এখানে যে বিকেএমইএ সংগঠন আছে, সেখানে সভাপতি পালিয়ে গেছে। কিন্তু শহর সভাপতির এখন ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করছে। এই হাতেম স্বৈরাচারী শেখ হাসিনার প্রধান দোসর।
গিয়াসউদ্দিন বলেন, তারা দেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করেছে, বিচার ব্যবস্থাপনা ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে এক কথায় তারা দেশকে যে ধ্বংসের যে মাত্রায় নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করতে হবে আমাদের। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের কল্যাণে কাজ করতে চাই। আমাদের সজাগ থাকতে হবে কেউ যেটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, যাদের অফুরন্ত টাকা আছে সেগুলো দিয়ে যেটা আমাদের কেউ কে চিনতে না পারে।
জেলা বিএনপির সভাপতি বলেন, বিএনপি নেতাকর্মীদের ব্যবসা দিয়ে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করছেন মনে রাখবেন, মনে রাখবেন বিএনপির সবাইকে একসাথে করে ফেললেও গিয়াস উদ্দিনের মাথা গিলতে পারবেন না। আপনাদের ছাড় দেওয়া হবে না অবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে যারা ভালো নিরীহ তাদের ধারায় কমিটি গঠন করতে হবে। এই কমিটি থাকে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। একটা ব্যবসা বিএনপি নেতার নামে দিয়ে তার সন্তানের নামে হাজারটা ব্যবসা করায়। কেউকে ছাড় দেওয়া হবে না। আমার আহŸান থাকবে এই সমস্ত দালালদের বিতাড়িত করে আপনারা নতুন কমিটি গঠন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ