বিচার না হওয়া পর্যন্ত আ.লীগ রাজনীতির অধিকার রাখে না - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগ রাজনীতির অধিকার রাখে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি হত্যা, গুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণকে সাথে নিয়েই বিএনপি অংশ নিবে এবং বিজয়ী হবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে এক হাজার দু:স্থ, দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ