বিচার হলে ২০২৩ সালে এসেও আগুন সন্ত্রাস দেখতে হতো না: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচার হলে ২০২৩ সালে এসেও আগুন সন্ত্রাস দেখতে হতো না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে যারা আগুন সন্ত্রাস চালিয়েছিলো তাদের যদি বিচার হতো তাহলে ২০২৩ সালে এসে আগুন সন্ত্রাস দেখতে হতো না।

রবিবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে দগ্ধ ও নিহতদের পরিবারের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ২০১৩-১৪ সালে আগুনসন্ত্রাস হতো খালেদা জিয়ার নেতৃত্বে, এখন হচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে। গত ২০ বছরে বিশ্বের কোথাও আগুনসন্ত্রাস করে কোনো আন্দোলন সফল হয়নি উল্লেখ করে তিনি জানান, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি যারা করে তারা দেশের শত্রু। তাদের শিকড় উৎপাটন করতে হবে। যারা এমন আগুনসন্ত্রাস করছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাসীদের সাথে কোনো আলোচনা হয় না, তাদের নির্মূল করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ