বিজয় র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির লাখো নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পূর্ব ঘোষিত বিজয় র্যালিতে অংশ নিতে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে লাখো নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (৬ আগস্ট) বিজয় মিছিলটি বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। মিছিল উপলক্ষে সকাল থেকেই ঢাকা এবং এর আশপাশের জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে থাকেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। মিছিলে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজয় মিছিল নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল অ্যাডভোকেট ঘুরে পল্টন প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। বিজয় র্যালির উদ্বোধনী ঘোষণা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ