বিজিপি’র সাথে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গুলশান চেয়ারপারসন অফিসে সাড়ে ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে দলটির মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম রাব্বানী ও ফয়সাল তাহের অংশ নিয়েছেন।বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ