বিজেপির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে কঙ্গনা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজেপির প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত-সমালোচিত তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থকও তিনি। বিভিন্ন সময় প্রকাশ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

কয়েক বছর ধরে কঙ্গনার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। এবার আর লুকোচুপি নয়—রটনা সত্যি হলো। বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন কঙ্গনা। নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। বিজেপির হয়ে নিজের জন্মস্থান থেকেই ভোটে দাঁড়ালেন তিনি।

অভিনেত্রী লিখলেন, ভারতীয় জনতা পার্টি সবসময় আমার সাপোর্ট পেয়েছিল। এবার তারা আমায় আমার জন্মস্থান থেকেই নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করল। আমি হিমাচল থেকে দাঁড়াচ্ছি। সরকারের এই নির্দেশকে আমি সমর্থন করি।

মান্ডি কন্সটিটুইয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, আমি খুশি এবং গর্বিত যে অফিসিয়ালি এই দল আমি জয়েন করতে পেরেছি। আমি চেষ্টা করবো যেন একজন ভাল নেতা, কর্মযোদ্ধা এবং জনগণের সেবক হতে পারি।

এর আগে গত বছরের নভেম্বরে অযোধ্যায় গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়বো’। এবার তাই সত্যি হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ