বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালককে (ডিজি) চিঠি পাঠিয়েছে তথ্য অধিদফতর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।
জনতার আওয়াজ/আ আ