বিডিআর বিদ্রোহ: প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিডিআর বিদ্রোহ: প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ জন সেনাকে অন্যান্যবারের মতো ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হলো। বনানী সামরিক কবরস্থানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা শহীদ সেনাদের কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর, দোয়া ও মোনাজাত করা হয়।

শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাহবুবুল আলম হানিফ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ আরও অনেকে।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি ছিল সন্দেহজনক। আমরা আশা করি এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ