বিতর্কের মুখে ক্ষমা চাইলেন উমামা ফাতেমা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিতর্কের মুখে ক্ষমা চাইলেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গতকাল রাতে নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে অবস্থান করে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়। গতকাল রাতে নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে অবস্থান করে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরই মাঝে, তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

উমামা ফাতেমা জানান, নিয়ম ভঙ্গ করে হলে প্রবেশের বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন এবং রোকেয়া হলের প্রভোস্টের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‌ রোকেয়া হলে প্রবেশ নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমি সেদিন কোনো প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে যাইনি। ব্যক্তিগত কারণে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাত দেড়টার ঘটনার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও দাবি করেন, স্বতন্ত্র নির্বাচন করার কারণে তাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। ফেসবুকে তাকে কাঠগড়ায় দাঁড় করানো আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তিনি।

উমামা বলেন, এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া ফৌজদারি অপরাধ নয়। দীর্ঘদিন ধরে এই ধরনের যাতায়াত চললেও এবার বিষয়টিকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এক হলের ছাত্রী যাতে অন্য হলে নির্ভয়ে যেতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ