বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ পর্যন্ত ঋণ দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ পর্যন্ত ঋণ দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
এখন থেকে উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ কথা জানান।

ঈদুল ফিতরের টানা ছুটির পর আবারও কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে সরকারি পর্যায়ে আলোচনা চলছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ