বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যান, বিএনপিকে হানিফ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যান, বিএনপিকে হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

 

বিদেশি প্রভুদের কাছে না গিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, আপনারা (বিএনপি) জনগণের ওপর আস্থা রাখুন। ক্ষমতায় থাকতে যে অপকর্ম করে গেছেন- সেই অপকর্মের যদি মূল্যায়ন হয়, তাহলে ধিক্কার ছাড়া আর কোনো প্রাপ্তি আপনাদের নেই। আপনারাও জানেন সেটা। আর জানেন বলে নির্বাচন থেকে দূরে থাকতে চান।সোমবার বিকাল ৩টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) গ্রামের আম্রকাননে ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছিল। এ দিবসটি আমাদের স্বাধীনতার সঙ্গে জড়িত, ইতিহাসের অংশ। আজকে যারা এই দিবস পালন করে না, তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না।

হানিফ বলেন, যার কারণে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে মাঝেমধ্যে চলে আসে তাদের পাকিস্তান প্রীতির কথা, পাকিস্তানের প্রতি তাদের আনুগত্য ও ভালোবাসার কথা। এখনো তারা পাকিস্তানের আদর্শ ধারণ করে বলে তারা বারবার পাকিস্তানের কথা বলে।

তিনি বলেন, আজকে সেই বিএনপি নামক দলটি আন্দোলন করছে। কিসের সংগ্রাম, কিসের আন্দোলন? আন্দোলন, আন্দোলন খেলা খেলে লাভ নেই। বাংলাদেশের মানুষ আপনাদের আন্দোলন খেলার কথা জেনে গেছে। বিএনপির নেতা-কর্মীরাও জানে এই আন্দোলনের কোনো ফলাফল নেই। যার ফলে দলের নেতা-কর্মীরা ঘরে উঠে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ