বিদেশী প্রভুদের তুষ্ট করতে মিলিয়ন ডলার খরচ করছে বিএনপি : কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশী প্রভুদের তুষ্ট করতে মিলিয়ন ডলার খরচ করছে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি বিদেশী প্রভুদের তুষ্ট করার জন্য মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত।

সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা ওই বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যাচার বলে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশী প্রভুদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তারা (বিএনপি) এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির আলোকে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটাতে নতুন নতুন নাটক সাজিয়ে ষড়যন্ত্র করছে। কোথাও নিজেরা মারামারি করে আহত হয়ে দোষ চাপাচ্ছে সরকারের ওপর। কোথাও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল এবং কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। আবার কোথাও পুলিশের ওপর নিজেরাই বিনা উস্কানিতে হামলা চালিয়ে তার দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক বিবেচিত হবে না- গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শপরিপন্থী এমন অপপ্রচার মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। একইসাথে নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ