বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ১৬ জানুয়ারি সকাল ১১টায় কারওয়ান বাজার বিইআরসি ভবনের সামনে বিক্ষোভ করবে তারা।

আজ বুধবার সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় ধাপের গণঅবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।

আজ ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে গণঅবস্থান পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত সময় বেলা সাড়ে ১১টা থেকে গণঅবস্থান নেওয়ার কথা থাকলেও তাদের অবস্থান দেখা যায়নি সাড়ে ১১টা পেরোলেও। পরে ১১টা ৪০ মিনিটে তারা মিছিল নিয়ে অবস্থান নেন।

গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং সঞ্চালনা করছেন ইমরান ইমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এ ছাড়া উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্য নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ