বিপাকে টলিউডের জনপ্রিয় জুটিদের অন্যতম দেব রুক্মিণী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপাকে টলিউডের জনপ্রিয় জুটিদের অন্যতম দেব রুক্মিণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় জুটিদের অন্যতম দেব-রুক্মিণী। তবে বিপদ যেন পিছু ছাড়ছে না এই জুটির। কয়েকদিন আগে হ্যাক্‌ড হয় দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল। এবার ফেসবুকে নিজের প্রায় ২০ লাখ ফলোয়ারের পেজ হ্যাক্‌ড হয়ে বিপাকে পড়েছেন রুক্মিণী। মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে অভিনেত্রী তার ফেসবুক পেজটি ব্যবহার করেন। সর্বশেষ, মাস খানেক আগে অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবি প্রোফাইল পিকচার দিয়েছিলেন।

তবে গত সোমবার হঠাৎ করে তার প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্‌ শেয়ার করা হয়। তাতেই অভিনেত্রী বুঝতে পারেন হ্যাক্‌ড হয়েছে তার পেজ। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমার ফেসবুক পেজটি হ্যাক্‌ড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যতক্ষণ না আমি কোনো নোটিশ দিচ্ছি, আপনাদের কাছে কোনো ধরনের মেসেজ গেলে কোনো উত্তর দেবেন না।

দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড হওয়ার সময় বেশকিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পেজটি বিনোদনমূলক একটি চ্যানেলের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ