বিপিএল ২০২৩
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

কুমিল্লার চতুর্থ শিরোপা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সে ৭ উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে জয়ের দেখা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জনতার আওয়াজ/আ আ