বিপিজেএ’র নামে বরাদ্দকৃত ভবন অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপিজেএ’র নামে বরাদ্দকৃত ভবন অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক রফিকুর রহমানসহ বিপিজেএর সদস্যরা মানববন্ধন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিপিজেএ সভাপতি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া আদায় করছেন। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে উক্ত বাড়ির দ্বিতীয় তলায় হাতুড়ি দিয়ে ভবনের অবকাঠামো ভেঙে ফেলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় তলায় বসবাসকারী আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং দের নিয়ে অবৈধভাবে চতুর্থ তলা নির্মাণ করেন এবং ভবনের দ্বিতীয় তলা ভাড়া দেন, যা সরকারি বরাদ্দ আইনে পরিপন্থী। এ কারণে তৃতীয় তলার বসবাসকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও বরাদ্দ বাতিলসহ উচ্ছেদের দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।

ইতিপূর্বেও আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং ভবনে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় এ ভবন দখলের অপচেষ্টা চালায়। এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সম্প্রতি একটি রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে অবৈধভাবে ভবনের দ্বিতীয় তলা তাদের কাছে ভাড়া দিয়েছে। পরবর্তীতে গত বিশ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাতের আঁধারে দ্বিতীয় তালার অবকাঠামো হামার দিয়ে ভেঙে ফেলে। তখন নিচ তলায় অবস্থানরত ফটো সাংবাদিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ