বিভাজনে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে: রাশেদ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাজনে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই। বিভাজনের সুযোগে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসলে তখন কারো শেষরক্ষা হবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না। তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে আমরা ইতোমধ্যেই দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক এবং শাহবাগে সংহতি সমাবেশ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তাই বিভাজনের সুযোগ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই। বিভাজনের যেকোন সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারো শেষরক্ষা হবে না। তাই আসুন এক থাকি—যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ