বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাজন থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে বাংলাদেশে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই বিভাজন থেকে সকলকে বেরিয়ে আসা উচিত। বাংলাদশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

সোমবার (১২ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই ব্যক্তিটি সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযোদ্ধা, আন্দোলন সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে, সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও রনোর পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে সকলকে বেরিয়ে আসা উচিত। বাংলাদশের মানুষের জন্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সাালাম, চেয়াপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ