বিভিন্ন এতিমখানায় সিলেট মহানগর বিএনপির খাবার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভিন্ন এতিমখানায় সিলেট মহানগর বিএনপির খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩১, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করেছেন। তিনি ধনী-গরীবের ব্যবধান দূর করে ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু কতিপয় বিপথগামী কর্মকর্তা স্বনির্ভর বাংলাদেশের অগযাত্রা স্তব্ধ করে দিতেই জনতার জিয়াকে হত্যা করেছিল। তারা ভেবেছিল হত্যার মাধ্যমে জিয়াকে মুছে ফেলা। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের মাঝে চির অমর হয়ে আছেন। মরহুম জিয়া নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার সাধ্য কারো নেই। আওয়ামী দুঃশাসনের যাতাকলে পিষ্ট হয়ে মরহুম জিয়া প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজ ধ্বংস। সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত দুইদিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে নগরীর বিভিন্ন এতিমখানায় রান্না করা খাবার বিতরণ কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর হোসেন মঞ্জু, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, দুলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও ইমাদ উদ্দিন রুজেল প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ