বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও নববর্ষ উপলক্ষে তারেক রহমান এর বাণী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু এবং নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাচিছ। পাহাড়ী বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির অনুষঙ্গ। যা আমাদের ঐতিহ্যকে গৌরবময়, প্রাচুর্য্যময় ও সৌন্দর্য্যমন্ডিত করেছে। বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্প্রীতি সারাবিশে^ বাংলাদেশের মর্যাদা এক উজ্জলতর ভিন্নমাত্রা লাভ করেছে। মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের অমিয় বাণী মিশে আছে আমাদের লোকজ ঐতিহ্যের মধ্যে। এদেশের সাধকেরা সেই বাণীই প্রচার করেছেন। এদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়সহ সকল নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই উৎসবের দিনগুলো আনন্দে ভরে উঠুক আর বাংলা নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক-এই কামনা রইল। ”
জনতার আওয়াজ/আ আ