বিমানবন্দর-ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ২ সেপ্টেম্বর: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানবন্দর-ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ২ সেপ্টেম্বর: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। আপাতত মোটরসাইকেলও চলবে না। যানবাহনের গতিসীমা থাকবে ৬০ কিলোমিটার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলও উদ্বোধন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ