বিমানের ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমানের ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। আগামী এক বছরের জন্য চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে বিমান মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ