বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে এডভোকেট এমরান চৌধুরীর মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে এডভোকেট এমরান চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

বিয়ানীবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নির্বাচনী মাঠে একদল আমার জনপ্রিয়তা, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এইসব অপপ্রচারণা চালাচ্ছে। কিছু নিচু প্রকৃতির মানুষ এসব করছে আমরা এসব জিনিসকে সমর্থন করি না বলে মন্তব্য করেছেন– সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রবিবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

তিনি আরও বলেন, আমি কোনো আইন অমান্য কাজ করি নাই। রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজ করি নি। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছি এধরণের কোন কিছু নাই। সুতরাং আমি মনে করি এসব একধরনের প্রোপাগাণ্ডা জনগণ তা মেনে নেয় না।

এডভোকেট এমরান চৌধুরী বলেন, মুসলিম দেশ হিসেবে জনগণের একটা আশা আকাঙ্খার জায়গা থেকে কাজ করে গেছেন আমাদের নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন। ধর্ম থাকবে কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না,আমরা এটা কখনো হতে দিবো না। যারা কথায় কথায় ধর্ম বলে তারাই ধর্মের অপব্যাখ্যা দেয়। এইসব অপব্যাখ্যা কারীদের বিপক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এটাকে সামাজিকভাবে আন্দোলন করে প্রতিহত করতে হবে। কেউ যদি বলে যে আমি জান্নাতের টিকেট দিয়ে দিবো, ‘নাউজুবিল্লাহ’ এটা মুসলমান হিসেবে কেউ বলতে পারে না। আমার কৃতকর্মের ফল আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাকেই পেইড করতে হবে পরকালে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিছু সময়ের জন্য সহজসরল মানুষকে ঠকানো যাবে, তবে বেশি দিন না। সংবাদকর্মী ভাইয়েরা আপনাদের লেখনীর মাধ্যমে এসব অপব্যাখ্যা কারীদের প্রচার করবেন এসব অপব্যাখ্যা কারী। এদেরকে আমরা ধর্মীয়ভাবে সঠিক মনে করি না।

তিনি বলেন, কিছু দিন আগে একটি রাস্তার কাজের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছেন উনি করেছেন। পরবর্তীতে কাগজপত্র লোকেরা দেখেন আমার সুপারিশ আমি সিগনেচার করেছি। এইটা পরবর্তীতে ইন্জিনিয়ার বলেছেন আপনার এটা দিছি। এগুলো মানুষ বুঝে আমরা প্রপাগাণ্ডা গেয়ে বেড়াই না। জনগণের কাজ যে পারেন করেন, এমপি হলে তো জনগণের কাজ করতে হবে। বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার, সরকারের সাথে আমাদের একটা যোগাযোগ আছে আমরা রিকুয়েষ্ট করে সরকার থেকে জনগণের কাজ নিয়ে আসি। আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে, আমাদের মূল লক্ষ্য উন্নয়ন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস ছবুর, সাবেক ও বর্তমান সহসভাপতি আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক এনাম আহমদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন এবং উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ