বিয়ের আগে একেবারেই বাচ্চা নয়: তাপসী পান্নু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের আগে একেবারেই বাচ্চা নয়: তাপসী পান্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডের পরিচিতমুখ তাপসী পান্নু সেইসব তারকাদের মধ্যে একজন, যিনি বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে সাহায্য পাননি কোনো গডফাদারের। নেপোটিজম নিয়ে অনেকেই বারবার সরব হয়েছেন। তার মধ্যে তিনিও একজন। যেকোনো প্রশ্নে সোজা সাপ্টা উত্তর দিতেও জুড়ি নেই তার। এবার তেমনই এক প্রশ্নের জবাবে জানালেন, বিয়ের আগে বাচ্চা হবে না।

গতকাল (১৭ জুলাই) সামাজিক মাধ্যমে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে বসেছিলেন তাপসী। ‘আস্ক মি অ্যানিথিং’নামের ওই সেশনে হঠাৎই এক অনুরাগী তাপসীকে প্রশ্ন করে বসেন, বিয়ে করবেন কবে? ব্যস, তাপসীও তেমনি, দিলেন ঝটপট জবাব। তবে বিয়ে নয়, বরং তাপসী উত্তর দিলেন ঘুরিয়ে। অনুরাগীকে সোজা বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি। বিয়ে কবে হবে জানি না। তবে বিয়ের আগে একেবারেই বাচ্চা নয়। বিয়ে হলেই, বাচ্চা হবে।’

এদিকে বলিউডের অনেক অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। আলিয়া ভাট, নেহা ধুপিয়ারা রয়েছেন এ তালিকায়। তবে কি অন্তঃসত্ত্বার কথা টেনে সহকর্মীদের খোঁচা দিলেন তাপসী? নেটিজেনদের অনেকেই ভাবছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ