বিয়ের আগে পাত্রী নয়, পাত্রীর মায়ের সম্পর্কে জানুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের আগে পাত্রী নয়, পাত্রীর মায়ের সম্পর্কে জানুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

ছবি সংগৃহীত

স্ত্রীর দেওয়া তালাকের কষ্ট সহ্য করতে না পেরে এক চা দোকানি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলায়।

রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাধনগর বাজার এলাকায় প্রায় এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেন ৩২ বছর বয়সী শাকিল মণ্ডল।

এসময় শাকিল বলেন, ‘আপনারা বিয়ের আগে পাত্রী নয়, পাত্রী’র মায়ের সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। না হলে আমার মতো পরিণতি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে সংসার করছিলাম। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে তালাক দেয়। কষ্টে আমি দুধ দিয়ে গোসল করেছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মণ্ডল পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘ ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন একই এলাকার তরুণী আঙ্গুরীকে। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের পর চলতি মাসের ১ তারিখে আঙ্গুরী তাকে তালাক দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ