বিয়ের পিঁড়িতে বসলেন তানিয়া-শামিম!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শামীম হাসান ও তানিয়া বৃষ্টি। নিজেদের নিখুঁত অভিনয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শক মহলে। তবে তাদের ব্যক্তি জীবন নিয়ে খুব কমই শিরোনাম হয়েছেন খবরের পাতায়। তবুও এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত।
কিছুদিন আগে বেশ গুঞ্জন উঠেছিলো, আরেক জনপ্রিয় অভিনেতা আরশ খানের সঙ্গে তানিয়ার দূরত্ব বাড়ার পর নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া। এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি! যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা!
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম?
এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‘থার্সডে স্টিকার’। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!
এদিকে তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন; তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে!
কিন্তু এই ছবি আসলে তানিয়া-শামিমের বিয়ের ছবি নয়, এটি একটি নাটকের শুটিংয়ের চিত্র। তাই যারা ভুল বুঝেছেন, তাদের জন্য মন্তব্যঘরে একটি বার্তাও দেন শামিম। অভিনেতা লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’ সেই মন্তব্য ঘরে এক নেটিজেনের মন্তব্য, ‘আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।
প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে, তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা। কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই, এটিই বোঝাতে চেয়েছিলেন বারবার। এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে- অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।
এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামিমের সঙ্গেই। দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। সে থেকেই তানিয়া-শামিমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমন আবহেই তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে।
জনতার আওয়াজ/আ আ