বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বিয়ে করেছেন। আজ শুক্রবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ হয়।
আল নাহিয়ান খান জয়ের স্ত্রীর নাম কাকন ভূঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিয়ের আয়োজনে জয়ের স্বজনদের পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত করে তার ছোট বোন ইনিন তাজনিন জানান, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। কনে কাকন ভূঁইয়ার বাড়ি কুমিল্লায়।

এদিকে জয়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি শেয়ার করে অনেকেই নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ