বিয়ে নিয়ে ব্যতিক্রমী আয়োজন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ে নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটির যাত্রা শুরু হয় ‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী, আমি নারী এই আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি’নিয়ে।

এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা। এ লক্ষ্যেই বিডব্লিউএফডিএস’র একটি ভিন্নমাত্রায় নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্য শো স্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’।

আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। সোমবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা, জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সহ আট নারী উদ্যোক্তা।

এ সময় ফ্যাশন কোরিওগ্রাফার ও উদ্যোক্তা সৈয়দ রুমা বলেন, ‘গল্পের ছলে আমাদের এই উদ্যোগ নেয়া। ফ্যাশন জগতে আমার দীর্ঘ কয়েক যুগের ক্যারিয়ার। এ অঙ্গন নিয়েই কাজ করা হচ্ছে। অনেক দিন ভেবে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজের উদ্যোগ নিয়েছি। প্রতিটি সেক্টরে নারীরা এখন অগ্রণী ভূমিকা রাখছে। নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই উদ্যোগ। নারী অগ্রযাত্রার পথ আরও সুগম করে গড়ে তুলতে চাই।’

অভিনেত্রী অহনা বলেন, ‘বিয়ে ছাড়াও বিভিন্ন ইভেন্ট করব। লাভ লোকসানের কথা না ভেবে এই উদ্যোগ নিয়েছি। ভালো কিছু করতে চাই। অনেক বছর ধরেই কাজ করছি। এরই মধ্যে অসংখ্য কাজ দর্শকদের উপহার দিয়েছি। এসময় এসে মনে হয়েছে অভিনয়ের পাশাপাশি ভিন্ন কিছু করা উচিত। সেই ভাবনা থেকে আমরা ১০ জন বন্ধু মিলে এই উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’ হতে যাচ্ছে আগামী পহেল ও ২রা নভেম্বর। রাজধানীর তেজগাঁও অবস্থিত ‘আলোকি’ কনভেনশন হলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ