বিরতির পর আবারও মন্ত্রীত্ব পেলেন নানক ও সাবের হোসেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রিসভা থেকে ফোন পেয়েছেন অনেকে। এতে বিরতির পর আবারও মন্ত্রীত্বের জন্য ফোন পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও সাবের হোসেন চৌধুরী ।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।
আগামীকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়াদের মধ্যে রয়েছেন- বর্তমান মন্ত্রিসভার সদস্য ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, অ্যাডভোকেট আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রাজ্জাক, আ ক ম মোজাম্মেল হক, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, শাহরিয়ার আলম, ফরাদ হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও নতুন করে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন- নাজমুল হাসান পাপন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাহাউদ্দিন নাছিম, জিয়াউদ্দিন আহমেদ, মোহম্মদ এ আরাফাত, জাহাঙ্গীর কবীর নানক, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদুল হাসান, কর্নেল ফারুক খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।
জনতার আওয়াজ/আ আ