বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানীর ৩০হাজার টাকা জরিমানা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানীর ৩০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ

 

মোরশেদ মানিক, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে শিশু অসুস্থ হওয়ার ঘটনায়
১৯ মার্চ শনিবার বিরামপুর মেডিসিন কর্ণার এর ৩০হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত।
জানা গেছে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের বদিউজ্জামানের
মেয়ের ৪মাসের শিশু সন্তান মেহেজাবিন অসুস্থ হলে ডাক্তারের প্রেসক্রিপশন
নিয়ে ওষুধ কিনতে গেলে দোকান কর্মচারী মেয়াদ উত্তীর্ণ াধহঢ়ৎড়ী নামে
ওষুধটি দেয়। সেই ওষুধ খাওয়ানোর পর শিশুটির অবস্থা বেগতিক হলে বিষযটি টক
অব দ্যা টাউনে ভাইরাল হয়। ঘটনাটি ইউএনও পরিমল কুমার সরকার ঘটনাটি অবগত
হয়েই দ্রুত ব্যবস্থা নেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মুহসিয়া তাবাসসু বিরামপুর মেডিসিন কর্ণার নামে দোকানে
অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দসহ তিনি দোকান
মালিকের ৩০ হাজার টাকা ও মুসলিকা পত্র গ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ