বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরামপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা এবং ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় সরকারি পেশাজীবী, পরিবহণ চালক ও সাংবাদিকদের নিয়ে শব্দদূষন নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ