বিরোধী জোটের অবরোধ আজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধী জোটের অবরোধ আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ৮ম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে আজ। সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ পালন করবে তারা। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে তারা। এদিকে একই কর্মসূচি জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে দু’দফায় তিনদিন হরতাল ও সাত দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ