বিশিষ্ট কলামিস্ট সায়েক এম রহমানকে সংবর্ধনা দিলো জগন্নাথপুর প্রেসক্লাব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশিষ্ট কলামিস্ট সায়েক এম রহমানকে সংবর্ধনা দিলো জগন্নাথপুর প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সানোয়ার হাসান সুনুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সায়েক এম রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সিনিয়র সহসভাপতি মো. বশির মিয়া, কবি ও লেখক সালাউদ্দিন আহমেদ মিটু, জগন্নাথপুর প্রেসক্লাব সদস্য জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, সাংবাদিক গোলাম সারোয়ার, আল-আমীন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর প্রেসক্লাব সদস্য মাছুম আহমদ। সংবর্ধিত অথিতিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন ক্লাব নেতৃবৃন্দ। পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য হুমায়ূন কবীর ফরীদি, হুমায়ুন কবির, আমিনুল হক সিপন, আমিনুর রহমান জিলু, শাহ এসএম ফরিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, রেজওয়ান কোরেশি, সুমিত রায়, মিজানুর রহমান ও দোলন মিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ