বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক-২০২৩ দিয়েছে সরকার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর একুশে পদক পেলেন যারা
ভাষা আন্দোলনে অবদানের জন্য হাজী মো. মজিবর রহমান, খালেদা মনযুর-ই-খুদা ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর)।
শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (চিত্রকলা) কনক চাঁপা চাকমা।
মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন ড. মনিরুজ্জামান।
প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে- শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।
জনতার আওয়াজ/আ আ