বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়েছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই গণতন্ত্র মঞ্চ পুলিশের ওপর চড়াও হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সবকিছুতেই না বলার রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে পারলেই দেশ আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মিলনায়তনে চট্টগ্রাম সমিতি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল আলোচনা-সমালোচনাকে ছাড়িয়ে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার সমালোচনাকে সব সময়ই সাধুবাদ জানায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ