বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনলো ভারত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনলো ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ভারতীয় বিমান বাহিনী প্রায় ২০০ জনকে গুজরাটের ভাদোরদো থেকে একটি বিশেষ বিমানে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে এসেছে। ভাদোরদা থেকে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমানবাহিনী। ‘বাকি আনুষ্ঠানিকতা’ শেষে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি’। যার মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে লোকগুলাকে তোলা হয়। তাদের প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে কড়া নিরাপত্তায় আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং পশ্চিমবঙ্গে আনা হয়েছে।

তিনি বলেছেন, দুই মাস আগে গুজরাটে ধরপাকড় শুরু হয়। এরপর এসব মানুষকে আটক করা হয়। তাদের রাখা হয় একটি অস্থায়ী কেন্দ্রে। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ