বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৫, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে, বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজিত থেকেই যাত্রা শেষ করেছে।

গেল রোববার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতির দল। এরপর গতকাল সোমবার রাতে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নারী দল। পরে বিমানবন্দরে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সঙ্গে মিষ্টি মুখ করান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।

রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাচ মেয়েরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে টাইগ্রেসরা গন্তব্যে পৌঁছে যায়। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জ্যোতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ