বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মতো রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরাও নিজেদের পছন্দের দলকে সমর্থন দিচ্ছেন। এবার নিজের প্রিয় দলের নাম জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিন একটি দেশে ছিলাম। তাই বুঝে নিন।”

তার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন— তিনি ইংল্যান্ডের সমর্থক। কারণ রাজনৈতিক জীবনের একটি লম্বা সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন।

ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই তার এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ