বিশ্বকাপে নিজের প্রিয় দলের নাম জানালেন পূজা চেরি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপে নিজের প্রিয় দলের নাম জানালেন পূজা চেরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ

 

বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনায় সারাবিশ্ব। এর সঙ্গে বাদ যাচ্ছে না তারকারাও। তারকাদের মধ্যেও কেউ আর্জেন্টিনা আবার কেউ ব্রাজিলের সমর্থক রয়েছেন। 
এবার বিশ্বকাপ উন্মাদনায় নিজের প্রিয় দলের নাম জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। 

নায়িকা জানিয়েছেন, ‘মার্কো রহো আর ডি মারিয়ার পায়ের নৈপুণ্য ভালো লাগে তার।

পূজা চেরি বলেন, বিশ্বকাপের মাঠে আমার দল আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। মেসির খেলা আমার অসাধারণ লাগে। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যাই। কাপ জিতুক আর না জিতুক, আর্জেন্টিনার খেলা মুগ্ধ করে আমাকে।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় স্বাগতিক কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে। গোটা পৃথিবী যেন এ বিশ্বকাপ জ্বরে ভুগছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ