বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সমর্থন করেন জানালেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলে কোন দলকে সমর্থন করেন জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় দল ব্রাজিল।

রবিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি নিজের পছন্দের দলের কথা তুলে ধরেন।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মির্জা ফখরুল বলেন, “আমার প্রিয় দল ব্রাজিল। এবারের প্রথম ম্যাচের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করছি। এখনও পুরোপুরি সেই ক্লান্তি কাটিয়ে উঠতে পারিনি।”

তার এই মন্তব্যে সভাকক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চলমান উন্মাদনার মধ্যেই বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্রাজিল সমর্থকদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ