বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগের দাবি শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসু‌চি ক‌রেছে এইসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা। সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ ক‌রে তারা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন ক‌রেন তারা।

এসময় পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললে তারা অস্বীকৃতি জানালে লাঠি চার্জ করে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এর আগে অবস্থান কর্মসু‌চি থে‌কে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সকল শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগ চাই। এটা একটি যৌক্তিক দাবি। সুযোগ চাওয়া কোনো অন্যায় নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ১ বার সুযোগ দেওয়া শিক্ষার্থীদের উপর দয়া করার মতো। কিন্তু শিক্ষা তো কোনো দয়ার বিষয় না।’

নটরডেম কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু আলভী মাহমুদ বলেন, ‘আমাদের উচ্চ শিক্ষা বিস্তৃত করা দরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষাকে বিস্তৃত না করে সংকুচিত করছে। এগুলো শিক্ষার্থীদের উপর অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে। মানুষ একবার হেরে গেলে তাকে সুযোগ দিতে হয় তাহলে সে আবার চেষ্টা করতে পারে কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়না। এখানে মূল্যহীন বস্তুর মতো একবারেই থামিয়ে দেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মুহাম্মদ সানি বলেন, ‘২০১৪ সালের আগে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ না থাকতো তাহলে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেই চমৎকার চমৎকার শিক্ষক থাকতোনা, অক্সফোর্ডে সুযোগ পেতেন না, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হতে পারতো না যারা ২য় বার ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। সুযোগ থাকলে যে অমেধাবীরা ভর্তি হবে এমনটা তো নয়। পরীক্ষা দিয়ে মেধা যাচাই করেই তো নিবে, মেধাবীরাই তো সুযোগ টা পাবে, তাহলে সমস্যা কোথায়।’

শিক্ষার্থীরা বলেন, ‘কিছু দিন আগে ২য় বার ভর্তির বিষয়ে যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা বিবেচনা করেন তাই তারা বিশ্ববিদ্যালয়গুলোতে স্মারক লিপি পেশ করেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্মারক লিপি গ্রহণ করেনি।’

তারা ‍আরো বলেন, ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের উপর অন্যায় অবিচার করছে। জনগণের টাকায় চালিত প্রতিষ্ঠানগুলো আজ জনগণের থেকেই অধিকার কেড়ে নিচ্ছে। শিক্ষামন্ত্রী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করতে পারবেনা এটা তার বক্তব্য কিন্তু বিশ্ববিদ্যালয় যদি অন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি পথভ্রষ্ট হয়ে যায় দেশের উন্নতি হওয়ায় বাঁধা দেয় সেক্ষেত্রেও কি হস্তক্ষেপ করতে পারবেনা। আমরা এ বিষয়ে যথাযথ সমাধান চাই এবং দ্বিতীয় বার ভর্তি পরিক্ষার সুযোগের দাবি জানায়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ